রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক এমপিসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদসহ আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন। জানান গত ১৯ আগস্ট রাতে মামলাটি দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরহামপুরের মৃত জোবদুলের ছেলে মোহা. বাবু মামলাটি দায়ের করেন।

মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ছাড়াও ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। এদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত ৫ আগস্ট বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সোনাপুরে আসামিরা ককটেল, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ভাতিজা আজম আলীর উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর হত্যার উদ্দেশ্যে তার শরীরে ককটেল ছুড়ে মারে হামলাকারীরা। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি এস এম জাকারিয়া জানান, বাদীর এজাহার পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আসামিদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…