বৃহঃস্পতিবার, ১৫ই শ্রাবণ ১৪৩৩, ৩০শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ডিআইজি নুরুলসহ ৩৯ জনের বিরুদ্ধে লুটপাটের মামলা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ-লুটপাটের অভিযোগে পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও তার দুই ভাইসহ ৩৯ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে মামলাটি দায়ের করেন হিরা বেগম।

বাদীর আইনজীবী রবিউল হক দোলন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

বাদী হিরা বেগম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোসুন্দরপুর-ঝাপড়াপাড়ার বাবুল আলীর স্ত্রী।

জানা যায়, সম্প্রতি সৈয়দ নজরুল ইসলামকে রাজশাহী পুলিশ একাডেমিতে ডিআইজি পদে সংযুক্ত করা হয়। মামলায় ডিআইজিসহ তার দুই ভাই শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার সাবেক ওসি সাজ্জাদ হোসেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আসগর আলী, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানকেও আসামি করা হয়েছে।

আইনজীবী রবিউল হক দোলন জানান, আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী তার আরজিতে অভিযোগ করেছেন, পূর্ব বিরোধের জের ধরে গত ১৭ এপ্রিল সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও তার ভাইদের নির্দেশে অন্যান্য আসামিরা হিরা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টির পর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে। একই সময়ে আশেপাশের আরও কয়েকজনের বাড়িতে হামলা লুটপাট করে আসামিরা। এতে সব মিলিয়ে ২৮ লাখ ৪০ হাজার টাকর ক্ষতি হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…