রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ১০৭ জনের আগ্নেয়াস্ত্র জমা পড়েছে

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে লাইসেন্স নেয়া সব আগ্নেয়াস্ত্র জমা পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া সময়ের মধ্যেই অস্ত্র জমা দিয়েছেন লাইসেন্সধারীরা। জেলা প্রশাসন ও পুলিশের সংশ্লিষ্টরা এই তথ্য নিশ্চিত করেছেন।  

সংশ্লিষ্ট সূত্রের জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের গত ০৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণের পর ০৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়। পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্স নেয়া আগ্নেয়াস্ত্রগুলো জেলার ৫টি থানায় জমা দেন মালিকরা। সাধারণ ডায়েরী (জিডি) করে আগ্নেয়াস্ত্রগুলো জমা নেওয়া হয়।  

পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ পরির্দশক ওবাইদুল হক বলেন, চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্স নেয়া বেশ কিছু আগ্নেয়াস্ত্র আছে, যেগুলো জেলার বাইরে ব্যবহৃত হয়।

তবে ওইসব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের কাছে ইনফরমেশন স্লিপ জমা দিয়েছেন মালিকরা। বাকিরা নিজে এসে বা প্রতিনিধির মাধ্যমে সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন। তিনি বলেন, প্রতিনিধির মাধ্যমেও আগ্নেয়াস্ত্র জমা দেয়ার সুযোগ ছিল। তাই যারা আত্মগোপনে আছেন বা অন্য কোন কারণে আসতে পারেননি তারা প্রতিনিধির মাধ্যমে আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন।

অন্যদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট-এডিএম ইকতেখারুল ইসলাম বলেন, সাড়ে ১৫ বছরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ১০৯টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এরমধ্যে দুইজন লাইসেন্স নিলেও আগ্নেয়াস্ত্র কেনেননি। তবে বাকি ১০৭ জন সংশ্লিষ্ট থানার মাধ্যমে আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন