রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিশাল সমাবেশ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গণআন্দোলনে নিহত ও আহত ছাত্রদের প্রতি শ্রদ্ধা এবং গণহত্যাকারীদের বিচার, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছেন বিএনপি। 

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাই নবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশীদ। 

উক্ত বিশাল সমাবেশ জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তসির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শামসুল হক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, কৃষক দলের উপজেলা সভাপতি সাহিদুল আলম বিশ্বাস পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, মিম সহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির হারুনুর রশীদ বলেন, গণআন্দোলনে নিহতদের শহীদের মর্যাদা দিতে হবে। সেই সাথে স্বৈরাচার হাসিনা সরকারের তৈরি ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা বাতিল করতে হবে। শেখ হাসিনাসহ তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি। 

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন