সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফ কে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

ছবিঃ স্মারকলিপি গ্রহন করিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট হতে ২০১৭ সালের প্রহেলা জুলাই  গুম হওয়া আরিফ কে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

 সোমবার সকাল সাড়ে ১১ টায় গুম হওয়া আরিফুল  এর স্ত্রী মোসাঃ মাজেরা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে জেলা প্রশাসকের কাছে স্বামী কে জীবিত অবস্থায় ফিরে পেতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ,দেবীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, আরিফুল এর ছোট ভাই সোহেল রানা,চাচা জালাল উদ্দীন, বড় ভাই বিপলব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


স্মারকলিপিতে উল্লেখ করেন আরিফুল কে গত ২০১৭ সালের জুলাই মাসের ১ তারিখ  আনুমানিক দুপুর আড়াই টার সময় কোচিং চলাকালীন সময়ে আরিফুলকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার জন্য বার বার থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি এমনকি  আমাদেরও গুম করার জন্য হুমকি প্রদান করে। জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে স্বামী আরিফুল কে জীবিত ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে স্মারকলিপিতে অনুরোধ জানান। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…