রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শিশু আইন বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। “স্ট্রেনথেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড(এসএআরসি)” প্রকল্প, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। মূল আলোচক হিসেবে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবাগত বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খোন্দকার।

সভায় আরো বক্তব্য দেন- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোছা. উম্মে কুলসুম, ইউনিসেফ’র (রাজশাহী এন্ড রংপুর ডিভিশন) চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসেন, ইউনিসেফ’র (জাস্টিস ফর চিলড্রেন চাইল্ড প্রটেকশন সেকশন) ন্যাশনাল এক্সপার্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফিল্ড কো-অর্ডিনেটর - জাস্টিস ফর চিলড্রেন আবু হেনা মস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুখসানা খানম।


শিশু আইন ২০১৩ অনুযায়ী আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের ক্ষেত্রে থানা ও শিশু আদালত কর্তৃক অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের বিধানসমূহ প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করা,তা থেকে উত্তরণের লক্ষ্যে করণীয় নির্ধারণ করা এবং শিশু উন্নয়ন কেন্দ্রে আটক শিশুদের অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম তরাণ্বিত করার লক্ষ্যে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু আইন ২০১৩ এর সারসংক্ষেপ এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের ক্ষেত্রে অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থাসমূহ যেমন- থানা থেকে মুক্তি, বিকল্প পন্থা ও জামিন ইত্যাদি গ্রহণে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও, শিশু আইনের অধীনে বিকল্প পন্থায় মামলার নিষ্পত্তিকরণের কৌশল এবং উক্ত প্রক্রিয়ায় প্রবেশন কর্মকর্তাদের ভূমিকা ও থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…