সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে মাছ চুরির অপরাধে ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা  ফতেপুর ইউনিয়ন মাধবপুর গ্রামের মৃত তারু মিয়ার ছেলে রকুল, মন্টুর ছেলে মান্নান, মৃত মুসলিম উদ্দীনের ছেলে রুহুল আমিন, মৃত আশোক মোল্লার ছেলে আলফাজ সহ তাদের ভাড়াটিয়া ১৪-১৫ জন গুন্ডা সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে মাধবপুর মোজার ৫৩৭ নং দাগে অবস্থিত শিবপুকুর নামক একটি জলাশয় থেকে আনুমানিক ১৫ মন মাছ চুরি‌র অভিযোগ উঠেছে।

পৈত্রিক সূত্রে পাওয়া জমির প্রকৃত মালিক মোঃ জসীম উদ্দিন বলেন দীর্ঘদিন থেকে উক্ত পুকরটিতে মাছ চাষ করছি। ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হওয়ার পর হঠাৎ একদিন উপরে বর্ণিত সন্ত্রাসী বাহিনী দল আমার পুকুরটি জোরপূর্বক দখল করার চেষ্টা করে কিন্তু ঘটনাস্থলে আমি উপস্থিত থাকার কারণে ব্যর্থ হন। এমতাবস্থায় ঘটনার দিন গিয়ে রাতে সন্ত্রাসী বাহিনী দল আমার পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির সব মাছ চুরি‌ করে নিয়ে যায়। মাধবপুর গ্রামের মৃত রশিদুলের ছেলে পাতান ও হেবজুরের ছেলে খাইরুল মুঠোফোনে আমাকে মাছ মারার খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেন মাছ মারলেন এ কথা বললে সন্ত্রাসী বাহিনীরা বলেন এখান থেকে চলে যা না হলে প্রানে মেরে ফেলবো। আইনের প্রতি শ্রদ্ধা রেখে জীবন বাঁচাতে আমি পালিয়ে এসে থানায়  গিয়ে এজাহার দায়ের করি ।

মাছ চুরির বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের পক্ষে-রকুল বলেন আমরা জামালের কাছে থেকে পুকুর কিনে নিয়েছি আমার কাগজ আছে আর আমরাই মাছ ছেড়েছি আমরাই মেরেছি। মাছ মারতে যারা আমাদের বাধা দিচ্ছে তাদের কাগজের রেকর্ডে ভুল আছে।

এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে বলেন ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…