রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরন উদ্বোধন 


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার।

এসময় উপস্থিত ছিলেন, নাচোল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ অন্যরা ।

কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের(হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো।

এবছর হাইব্রিড এসএল-৮ ও সংকর-৩ জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হচ্ছে। এ ধানের বীজ চারা ২১ থেকে ২৫দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করলে বিঘা প্রতি ফলন প্রায় ২৫ থেকে ৩০মন আশা করা যায়।    

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২১ ঘন্টা ০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…