সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে ভূয়া কর্মকর্তা নিয়োগের অভিযোগ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ০৮ মে।

উক্ত নির্বাচনে ভোট গ্রহণে কর্মকর্তা হিসেবে অত্র উপজেলার অধিনস্থ দপ্তর, স্কুল, কলেজ ও বিভিন্ন দপ্তর হতে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর নামে তালিকা নেওয়া হয়। কিন্তু উপজেলা পরিষদের পল্লী সঞ্চয় ব্যাংকের প্রেরিত ভোটগ্রহণে কর্মকতা কর্মচারী তালিকা অত্র দপ্তরের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হতে সেলিম রেজা নামের এক জন কর্মকর্তাকে অবৈধ ভাবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয় উপজেলা পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থকে বিজয়ী করার জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের গোমস্তাপুর শাখার বর্তমান শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিন। অবৈধ ভাবে সেলিম রেজার তালিকা নির্বাচন অফিসে প্রেরণ করেন এবং তাকে পুলিং অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করার জন্য জোরাল সুপারিশ করেন জামালউদ্দিন।

এই বিষয় পল্লী সঞ্চয় ব্যাংকের গোমস্তাপুর শাখার বর্তমান শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার অফিস থেকে এ তালিকা গেছে কিন্তু সেলিম রেজা নামের আরেকজন কর্মকর্তা আমার অফিসে আছে হয়তো ভূল হয়ে চলে গেছে।৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি নিজেই দায়িত্ব পালন করতে পারিনি সেই সময় আমার মা অসুস্থ ছিল। এবং ভোট গ্রহণের কর্মকর্তা নিয়োগ দিবেন উপজেলা নির্বাচন অফিস এগুলো আমার দায়িত্ব না।

গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপাপ্ত সহকারী  রিটার্নিং অফিসার তোফায়েল আহমেদ জানান, অভিযোগ পেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সে সময় আপনারা তদন্ত না করে কেন নির্বাচনের জন্য তাকে বৈধতা দিলেন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের এগুলা তদন্ত করার অত সময় ছিল না তখন। সে নির্বাচন বর্তমানে বাতিল হয়ে গেছে এখন এই অভিযোগের কোন ভ্যালু নেই।

এই বিষয়ে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিশাত আনজুম অনন্যার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি তখন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনে ছিলাম আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ অবহিত করব।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…