সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার কে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্যচর ও জেল্লাপাড়া এলাকায় পানি বন্দীদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম অনুষ্ঠান পরিচালনা করেন।

এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারি, নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, অফিস সেক্রেটারি অধ্যাপক আমানুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক গোলাম কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক দুরুল হোদা, মিডিয়া ও সাংস্কৃতিক সেক্রেটারি এ্যাড. মাসুদ রানা, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকসহ আরোও অনেকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে তাঁরা অনেক খুশি হয়েছে। আর্থিক সহায়তা প্রদান কালে অতিথিরা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে থাকে। আগামীতেও মানুষের পাশে থাকবে। আর্থিক অনুদান প্রদানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…