সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ১৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মুঃ সাদিকুর রহমান এর পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময়


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান, পিপিএম, পিএসসি কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূজা মন্ডুপ পরিদর্শন ও পূজা কমিটির সভাপতি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেন।

গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসেন তিনি এ সময় ১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার আব্দুল ওয়াদুদসহ বিজিবি সদস্যদের সাথে নিয়ে বিজিবির দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলো প্রদর্শন করেন তিনি ,শেখপাড়া সার্বজনীন দূর্গা মন্দির,হনুমানজির মন্দির, পুরাতন বাজার সার্বজনীন দুর্গা মন্দির, শ্যামরাই সনাতলী সংঘ মন্দির, বুড়িতলা সার্বজনীন দুর্গা মন্দির সহ বাংগাবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত আলিনগর সার্বজনীন দূর্গা মন্দির, সন্তোষপুর নবরুপায়ন সার্বজনীন দূর্গা মন্দির,সন্তোষপুর পুরাতন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।

পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি পূজা কমিটির সভাপতি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।সাথে সনাতন ধর্মালম্বীদের সকল কে শারদীয়া শুভেচ্ছা জানান। এবং মতবিনিময় কালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় রেখে পূজা উদযাপন করার জন্য বলেন। পূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সাথে সাথে বিজিবিকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…