সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে আ’লীগ সাধারণ সম্পাদকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, আটক-২


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরসহ ২৬জনের বিরুদ্ধে গত ২০ অক্টোবর চাঁদাবাজি ও বাগানের বিভিন্ন ফলজ গাছ কেটে ধ্বংসের অভিযোগে নাচোল থানায় মামলা করেছে পাহাড়পুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে এস্তাব আলী।

অভিযাগসূত্রে জানাগেছে, বিগত ০৪/০৫/২০২৩ ইং তারিখে বেলা ১১টার সময় মারকৈল মৌজার ১৭৪ খতিয়ানের ৩৮৫ দাগের আব্দুল কুদ্দুসের ৩ বিঘা জমিতে বর্গাচাষী এস্তাব আলী আমবাগান, মাল্টা ও কলাগাছের চাষ করেন।

ওই সময় নাচোল উপজেলা অ’লীগের সাধারণ সম্পাদক ও ততকালীন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের এস্তব আলীর নিকট দেড় লাখ টাকা চাঁদা দাবী করেন।

এস্তাব আলী চাঁদা দিতে অস্বীকার করলে ওইদিন তার অনুগত বাহিনী দিয়ে বাগান এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটায় ও এস্তাবের ১৫০টি কলাগাছ, ১৭০টি আমরোপালী ও ৮০টি মাল্টা গাছ কেটে ধ্বংস করে ফেলে।এতে এস্তাবের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ মরিনরুল ইসলাম জানান, ওই মামলার এজাহারভূক্ত আসামী মির্জাপুর গ্রামের মনিরুল ইসলাম টুনা মেম্বারের ছেলে ফরহাদ হোসেন, ও খোলসী গ্রামের মৃত পারু উদ্দীনের ছেলে লোকমান মেম্বারকে গত ২০ অক্টোবর রাতে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটককৃত আসমীদ্বয়কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…