সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুরে রেলওয়ের উচ্ছেদকৃত স্হাপনা আবারও দখল


গোমস্তাপুর প্রতিনিধি

একমাস না যেতেই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন চত্বরে উচ্ছেদ করা জায়গায় আবারও স্থাপনা নির্মাণ শুরু করেছে অবৈধ দখলদাররা।

জানা গেছে, রহনপুর রেলস্টশন চত্বরে পার্কিং তৈরির জন্য গত ২৬ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। সেদিন প্রায় অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ চলাকালীন দখলদার কতৃক অপ্রীতিকর ঘটনা ঘটানোর কারনে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করে দেয় রেলওয়ে কতৃপক্ষ। তার কয়েকদিন পর থেকেই উচ্ছেদকৃত স্থান পুনর্দখল শুরু করে অবৈধ দখলদাররা।

এরই ধারাবাহিকতায় উচ্ছেদকৃত স্থানে প্রায় ১৫ টি দোকান পুনঃস্থাপন করা হয়েছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, বিষয়টি আমরা রেল কতৃপক্ষকে অবহিত করলেও তাদের উদাসীনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন রহনপুর রেলওয়ে এলসি স্টেশনের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কাজ অবৈধ দখলদারদের কারণেই সব সময় ভেস্তে যাচ্ছে। আমরা রহনপুর রেলস্টেশন চত্বরে পুনর্দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত উন্নয়ন নিশ্চিত করার দাবী জানাচ্ছি।

এ বিষয়ে পশ্চিম রেলওয়ের বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা আ:রহিমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান,অনাকাঙ্ক্ষিত ঘটনার কারনে সেদিন উচ্ছেদ অভিযান স্থগিত করা হলেও পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…