সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হত্যা মামলায় প্রতিবন্ধি যুবককে জড়ানো ওআইও’র শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি হত্যা মামলায় একজন প্রতিবন্ধি যুবককে জড়িয়ে স্বীকারোক্তি নিয়ে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ভুক্তভুগির পরিবারের পক্ষে ওই যুবকের মামা সংবাদ সম্মেলন করেছেন।

আজ শনিবার বেলা ১১টায় নাচোল সাব-রেজিস্ট্রি অফিস চত্তরে এ সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভুগির মামা তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সাইদ আলীর ছেলে আব্দুল হান্নানকে গত ২৮ সেপ্টেম্ববর/’২৪ তারিখ তার ৫ সহযোগি পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। তার স্বজনরা আহত আব্দুল হান্নানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে গত ১২ অক্টোবর/’২৪ তারিখ চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্ননের মৃত্যু হয়।

গত ১২ অক্টোবর নিহতের ভাই আব্দুর রশিদ নাচোল থানায় একটি এজাহার দায়ের করেন। ওই এজাহারে প্রতিবন্ধি যুবক আব্দুর রাজ্জাকের নাম ছিলনা। হত্যা মামলায় ৫জন আসামী সকলেই আওয়ামীলীগ দলের নেতা-কর্মী।

এজাহারে উল্লেখিত ৫নং প্রভাবশালী আ’লীগ নেতার দ্বারা প্রভাবিত হয়ে ও অনেক টাকার বিনিময়ে নীরিহ প্রতিবন্ধি যুবক আব্দুর রাজ্জাককে মামলার তদন্তকারী অফিসার দেওয়ান মোঃ আলমগীর হোসেন গত ২১ অক্টোবর তার বাড়ি থেকে আটক করেন।

ওই প্রতিবন্ধি যুবককে থানায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি নিয়ে হত্যা মামলায় জড়িয়ে ২২ অক্টোবর জেলহাজতে প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে প্রতিবন্ধি যুবকের পিতা টানু আলী, মাতা মোসাঃ চেনা বেগম এর পক্ষে তার মামা তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

মামলার তদন্তকারী অফিসার দেওয়ান মোঃ আলমগীর হোসেন জানান, মামলার তদন্তের স্বার্থে আব্দুর রাজ্জাককে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম(বিপিএম) জানান, তিনি বিষয়টি জানেন না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…