সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ আমীর, ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি চাঁপাইনবাবগঞ্জ-৩, আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী ও জেলা নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যাপক আবু বকর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মূখলেসুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ শ্রমিক কল্যণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর নায়েবে আমীর এডভোকেট শফিক এনায়েতউল্লাহ, পৌর সেক্রেটারী মোক্তার হোসেন, সদর উপজেলা সেক্রেটারী অধ্যাপক গোলাম কবীর, পৌরসভা শাখা সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক দুরুল হুদা, পৌর শাখার সহকারী সেক্রেটারী তোহরুল ইসলাম সোহেল, সদর উপজেলা সহকারী সেক্রেটারী আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…