সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার


নিউজ ডেস্ক

পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাত পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।

সোমবার (৪ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৩১ অক্টোবর গোমস্তাপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ সাতজনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এর আগে, ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে চুরির মামলার আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্টুকে আটক করে নিয়ে আসছিলেন পুলিশ সদস্যরা। পথে গতিরোধ করে তাদের মারধর করে মনিরুলকে ছিনিয়ে নেয় তার লোকজন। এসময় ভাঙচুর করা হয় সিএনজিচালিত অটোরিকশা।

এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…