সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে মানববন্ধন করেছে বিএমডিএর অপারেটরগণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিএমডিএর গোমস্তাপুর জোনের গভীর নলকূপের অপারেটররা মানববন্ধন করেছেন।

রবিবার ১০ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে আধাঘন্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক অপারেটর অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অপারেটরের মধ্যে সামিউল আলম বাবুল, জাকির খান,মোঃ সহিমুদ্দিন, মোসাদ্দেক হোসেন মিলন প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিএমডিএর পক্ষ থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে। যাতে অপারেটরদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে। কিন্তু বিএমডিএর মাননীয় চেয়ারম্যান যখন এর আগে চেয়ারম্যান ছিলেন তখন তার আমলেই বর্তমান কর্মরত অপারেটরগণ নিয়োগ পেয়েছিলেন। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলেন। সুতরাং তাদের বাদ না দিয়ে বহাল রাখার দাবীতে এই মানববন্ধন।

বক্তারা বর্তমান পরিপত্র বাতিল করার দাবী জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী, বিএমডিএর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…