সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে সংসার করছেন শাবনুর


নিউজ ডেস্ক

প্রায় ৪০ দিন আগে প্রেমের টানে ভারত থেকে অনুপ্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জে এসেছেন শাবনুর খাতুন (১৭) নামে এক গৃহবধূ। এখানে এসে মাসুদ রানা নামে এক যুবকের সঙ্গে সংসার করছেন তিনি। শাবনুর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মান্দাপাড়ায় ইসমাইল হকের স্ত্রী।

রোববার (১০ নভেম্বর) খোঁজ নিয়ে জানা যায়, দিনাজপুর সীমান্ত দিয়ে তারকাঁটা পার হয়ে ৪০ দিন আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়ায় আনারুল ইসলামের ছেলে মাসুদ রানার বাড়িতে আসেন ওই গৃহবধূ। পরে বিয়েও করেন তারা।

স্থানীয়রা জানান, রাজমিস্ত্রির কাজ করতে ৮ বছর আগে অনুপ্রবেশ করে ভারতে যান মাসুদ। সেখানে শাবনুরের শ্বশুরবাড়িতে ভাড়া থাকতেন তিনি। ভারতে চলাফেরার জন্য অবৈধভাবে বানিয়েছিলেন ‘আধার কার্ড’। কিছুদিন পর মাসুদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাবনুরের। এক পর্যায়ে শাবনুরের স্বামী বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে বের করে দেন মাসুদকে। এরপর বিএসএফ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে শাবনুরকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসেন তিনি। বাংলাদেশে এসে নাম পরিবর্তন করে তারা বিয়েও করেছেন।

এদিকে ১৪ অক্টোবর স্ত্রীকে ফিরে পেতে ভারতে জিডি করেছেন আব্দুল বারিকের ছেলে ইসমাইল হক। তার দাবি, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তার স্ত্রীকে বাংলাদেশে এনেছেন মাসুদ। অটকে রেখে নির্যাতন করছেন তার স্ত্রীকে। এমনকি ভারতে যেতে চাইলেও কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। এমন অবস্থায় স্ত্রীকে ফিরে পেতে আকুল আবেদন ইসমাইলের।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন, চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ভারতের কোনো নাগরিকের থাকার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…