সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ১০ম গ্রেডের দাবিতে প্রাইমারির সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় চাকরিতে ১০ম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৮ নভেম্বর) উপজেলা প্রেসক্লাব কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন। উপজেলা সমন্বয়ক রুহুল আমিন শিহাব।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুহুল আমিন, উম্মে আবেহা রইসুদ্দিন বিপ্লব ও আমির হোসেন। ‘শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। শিক্ষার মান উন্নয়নের সঙ্গে শিক্ষকের মান উন্নয়নও ওতপ্রোতভাবে জড়িত। আর শিক্ষার মান উন্নয়নের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে শিক্ষকের জীবন ও জীবিকা। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষকদের পেশার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে যুগোপযোগী বেতন গ্রেড এখন সময়ের দাবি।’

গত ১০ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার, ফলে ১৩তম গ্রেডধারী সহকারী শিক্ষক এবং ১১তম গ্রেডধারী প্রধান শিক্ষকের জীবনমানের উন্নয়ন ঘটেনি।

গত ১৭ নভেম্বর রোববার শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে পরামর্শক কমিটির বৈঠক চলাকালীন মাননীয় উপদেষ্টার দশম গ্রেড বাস্তবায়ন নিয়ে নেতিবাচক মন্তব্যে আন্দোলনরত শিক্ষকরা মর্মাহত হয়েছেন।

এ ঘটনায় তারা তার বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবি জানান

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…