শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরে গ্রামে একটি বিলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার উপজেলার বেগপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, দুপুর থেকে রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকার একটি বিলের খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। সেখানে আব্দুস সাত্তার চিকিৎসাধীন থেকে সন্ধ্যায় মারা যান।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে রফিকুল গ্রুপ ও সাইদুর মাস্টার গ্রুপের সংঘর্ষ হয়। এতে দুপক্ষেরই ৮-১০ জন আহত হন। আহতদের একজন রামেক হাসাপাতালে মারা গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…