সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখার শুভ উদ্বোধন


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ১৪৮তম শাখার শুভ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় নাচোল পৌরসভা সংলগ্ন জামান টাওয়ারের ৩য় তলায় বর্ণাঢ্য আয়োজনে ব্যাংটির শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকটির চেয়ারম্যান জিডি(পি), পিএসসি (অবসরপ্রাপ্ত)গ্রুপ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের প্রফেসর অধ্যক্ষ শরিফুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য আব্দুল্লাহিল বাকি, অবসরপ্রাপ্ত ব্রীগেডিয়ার জেনারেল নূরুজ্জামান ও ব্যাংকটির রিক্সা বিনিয়োগ প্রকল্পের ঋণ গ্রহিতা মোকবুল হোসেন।

উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে আল নূর শিশু সদন ও নাচোল কল্যান ফাউন্ডেশনের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এসময় নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম. ব্যাকংটির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…