সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে আবারও ওয়াহেদ প্যানেল বিজয়ী


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে আবারও বিজয়ী হয়েছে বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেল।

নির্বাচনে এই প্যানেল থেকে সাধারণ সদস্য পদে ১২ জন জয়ী হয়েছেন। অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।

শনিবার চেম্বার ভবনে সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশু।

নির্বাচনে জেলা চেম্বারের বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন: মো. আবদুল ওয়াহেদ (৭৯১), মো.খাইরুল ইসলাম (৬৫২), মো.আখতারুল ইসলাম রিমন (৭২৫), মো.মফিজ উদ্দিন (৬৯০),মো. আব্দুল আওয়াল (৬৬১),মো. সৈবুর রহমান (৬৩০), মো.দেলোয়ার হোসেন (৫৯৬),মো.নূর আমিন (৬০৫), মো. আরিফ উদ্দিন ইতি (৬২৭),মো.নাজিবুর রহমান (৬৬৮),মো. আব্দুল বারেক (৬৩২), মো. মনিরুল ইসলাম (৫৯৭)।

অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহযোগী সদস্য পদে আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন,তারা হলেন: মো. শুকুরুদ্দিন (১০৮), মো. বাহারাম আলী (১১৪), মো. উজায়ের হোসেন (১২৩), মো. মিলায়েতুল কোরাইশি (১১২) ও মো. শহিদুল ইসলাম (১০৩)। সাধারণ গ্রুপে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৭৬ জন ও সহযোগী গ্রুপে ১৭৮ জন। চেম্বার ভবনের তৃতীয় তলায় বিভিন্ন বুথে আইনজীবীরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ভোটারদের ভোট গ্রহণ করেছেন।

নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশুসহ অন্যরা ভোট মনিটরিং করেছেন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়া বুথসহ চেম্বার ভবনের আশপাশে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এছাড়াও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ৫ জন প্রতিনিধি ভোট পর্যবেক্ষণে ছিলেন। তারা হলেন: মো. মাহমুদুর রহমান মিলন, মো. হাসান আলী,মো. আব্দুল মান্নাফ,এএম আরিফ উল কবির ও আব্দুল্লাহ ফারুক। ভোটকে ঘিরে পুরাতন বাজার মোড় হতে চেম্বার ভবন পর্যন্ত ছিল ব্যবসায়ীদের ভিড়। বন্ধ ছিল সেখানকার বেশ কিছু দোকানও।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…