শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৬ নভেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, পরীক্ষায় কৃতিত্ব শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. জেহের আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লতিফা হক। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীর মধ্যে আবেগী বক্তব্য রাখেন শাহারিয়ার হোসেন রিজভী ও সানিয়া বিনতে শামস ( হিমি)। এতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব পরিমল কুমার কুন্ডু, সহকারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,জনাব মো. মাহমুদুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব শহর বানু, প্রধান শিক্ষক, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জনাব রুবিনা আনিস, প্রধান শিক্ষক, নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, জনাব মো. কামাল উদ্দীন, সহকারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক, গোলাম হামিদ ও মো. নেয়ামাতুল্লাহ। অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক গোলাম হামিদ আবেগি বিদায়ী শিক্ষার্থীর জন্য ছড়া উপস্থাপন করেন, ‘মন চায় না দিতে বিদায়, কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায়, সময় চলে যাচ্ছে সময়ের মত, মনে করে দেখো স্মৃতি আছে কত।’

অনুষ্ঠানে অতিথিবৃন্দ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ উপহার প্রদান, পরীক্ষায় কৃতিত্ব শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…