শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

১৫ সদস্যকে মাছচাষের উপকরণ দিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দেশী শিং, মাগুর, কার্প মিশ্র চাষ, কার্প ফ্যাটেনিং, পোনা চাষে উদ্যোক্তা তৈরির প্রদর্শনীর জন্য আরো ১৫ জন সদস্যকে মাছচাষ বিষয়ক উপকরণ দিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

মঙ্গলবার নাচোল উপজেলার ফতেপুরে প্রয়াসের ইউনিট-১১তে এসব উপকরণ বিতরণ করা হয়।উপকরণের মধ্যে ছিল চুন, রোটেনন, ঝাঁকি জাল, ব্লু নেট, ইউরিয়া, টিএসপি, জিআই তার, মাচা জালসহ সবজি বীজ, সাইনবোর্ড ও রেকর্ড বুক। পাশাপাশি সদস্যদের মৎস্যচাষ বিষয়ক বিভিন্ন পরামর্শও দেয়া হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের আওতায় (মৎস্য খাত) এসব উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ফতেপুর ইউনিটের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, হিসাবরক্ষক মো. মিজানুর রহমান, প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা মো. আব্দুল মমিনসহ অন্যরা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…