শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ৮৬ কেজি গাঁজা উদ্ধার দুজন গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের অভিযানে ৮৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে।

ডিএনসি, জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন জানান, সংস্থাটির জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে ডিএনসির একটি টিম আজ বুধবার সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউনিয়নের পারকালীনগর মিরেরচরা এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এসময় মোসা. সাহানাজ ওরফে টিয়ার (৩৫) বসতঘর তল্লাশি করে ৪টি প্লাস্টিক বস্তায় পলিথিনে মোড়ানো ৪৩টি বস্তায় ৮৬ কেজি গাঁজা জব্দ করা হয়। ঘটনাস্থল হতে সুন্দরপুর ইউনিয়নের পারকালীনগর মিরেরচরা গ্রামের মো. আব্দুর রউফের ছেলে মো. লালন (৪২) ও মো. বকুলের স্ত্রী মোসা. সাহানাজ ওরফে টিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া দুজনসহ ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।মোহাম্মদ আনিছুর রহমান খাঁন বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন আসামিসহ ৮৬ কেজি গাঁজা আটক করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…