সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন (কেজি স্ট্যান্ডার্ড) এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তারা পবিত্র ও নিষ্পাপ। শিশুরা মঙ্গলের কারণ, আনন্দের উপকরণ ও প্রেরণার উৎস। শিশুরা মানবজাতির অতীব গুরুত্বপূর্ণ অংশ। তাই শিশুদের সুশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের নিরাপদে ও স্বাচ্ছন্দে বেড়ে ওঠার জন্য এবং তাদের মনন ও মেধার বিকাশের জন্য আনন্দময় পরিবেশে পাঠদানের কোন বিকল্প নেই। অনুকূল পরিবেশ তৈরিতে অভিভাবক, শিক্ষক সহ সমাজের প্রতিটি দায়িত্বশীল সচেতন নাগরিকের ভূমিকা রাখা প্রয়োজন। এই কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

২৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গণে অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ নাজমুল হুদা খান রুবেল, পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল গনি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন প্রমূখ। সহকারী শিক্ষক খাইরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন মোশারফ কবির। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মেরাজুল আরেফিন অগ্র, উম্মে হাবিবা। বর্তমান শিক্ষার্থীদের পক্ষে সানাইয়া আহমেদ, কাশিমাতুত আফিয়া দিনা। স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, সুধীজন, অভিভাবক - অভিভাবিকা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষার্থী ও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…