শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আলু, পেয়াজ, সোয়াবিন তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।

প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ক্যাব চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি তাজেমুল হক ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য সাহিদা খাতুন, আসাদুজ্জামান।সমাবেশে বক্তারা, সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন উল্লেখ করে পণ্যের দাম কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এছাড়াও বাজারে মনিটরিং বৃদ্ধি ও অসাধু ব্যবসায়ীদের শাস্তি দাবি জানান তারা। মানববন্ধন ও সমাবেশে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা অংশ নেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…