শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

লালাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফজলু (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার মহারাজপুর গোয়ালটুলি গ্রামের মৃত সাজ্জাদ মন্ডলের ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়ায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লালাপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফজলু। এসময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা জানতে পেরে ফজলুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ফজুলর মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান। এদিকে এ ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করে রাখে বলে জানান ওসি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…