শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘অর্ন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদেরকে সমাজের মূলধারায় নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রতিবন্ধীরাও সমাজে অনেক অবদান রাখতে পারবেন।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। সূচনা বক্তব্য দেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম।অন্যদের মধ্যে বক্তব্য দেন- অ্যাঞ্জেল গার্ডেনের আমিনুল ইসলাম ও প্রতিবন্ধী ব্যক্তি আইনাল হক। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…