সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

তারুণ্যের শক্তিই আসল শক্তি: আব্দুস সামাদ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেছেন, তারুণ্যের শক্তিই আসল শক্তি। যুগে যুগে তারা এর প্রমাণ দিয়ে গেছে। মাঝবয়সী বা বেশি বয়সীদের দিয়ে গঠনমূলক পরিবর্তনের ঝুঁকি গ্রহণ করা সম্ভব হয় না। তাদের নানারকম পিছুটান থাকে, সীমাবদ্ধতা থাকে।

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, সাম্প্রতিক সময়ের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে তরুণরা দেখিয়ে দিয়েছে যুব সমাজ জাগলে সকল অন্যায় অবিচার দূর করা সম্ভব। তরুণদের শক্তি ও সাহস আমাদের সম্পদ। এ সম্পদকে কাজে লাগাতে হবে।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, তোমাদের প্রথম কাজ হচ্ছে শিক্ষা সমাপ্ত করা এবং কর্মমুখী শিক্ষায় নিজেদের আত্মনিয়োগ করা।

অলস মস্তিষ্কে শয়তান ভর করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররা উপযুক্ত কাজ না পেলে তার শিক্ষা তার জন্য অভিশাপ হতে পারে। তরুণদের উদ্যম ও কর্মস্পৃহা যেন নষ্ট না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।

এসময় জেলা প্রশাসক মাদকের বিষয়ে তরুণদের সতর্ক থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে ধারণাপত্র উপস্থাপন করেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। জেলা তথ্য অফিসার রূপ কুমারবর্মনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জের আহ্বায়ক আব্দুর রাহিম, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…