রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বালিয়াডাঙ্গায় বাল্যবিয়ে মুক্ত ঘোষণার লক্ষে প্রাথমিক সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার লক্ষে প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ্বাস।অনুষ্ঠানের মূল লক্ষ্য- উন্নয়ন পরিকল্পনায় স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ এবং বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।

এসময় প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার বলেন, এটা খুব ভালো একটি উদ্যোগ, যা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এপি আমাদের সাথে সহযোগী হিসেবে সহায়তা করছে। পাশাপাশি প্যানেল চেয়ারম্যান হিসেবে সবাইকে অনুরোধ করতে চাই, আপনারা বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণায় ও স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণের লক্ষে সর্বাত্মক সহাযোগিতা করবেন।

ওয়ার্ল্ড ভিশন’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ্বাস বলেন, আমরা ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ এবং শিশুদের জন্য ক্ষুধামুক্ত পৃথিবী ও পুষ্টি সমস্যা নিরসনে প্রচারাভিযান পরিচালনা করছি। আসুন, আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সচেতন হই এবং শিশুদের সুন্দর জীবন গঠনে সহায়তা করি।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা মি. শ্যামল এইচ কস্তা, মি. সুজন গ্রেগরী এবং রিপন গমেজ সভা বাস্তবায়নে সার্বিক সহায়তা দেন। সভাটির আয়োজন করে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ৪৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…