রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ধানখেতের পাশে পড়ে ছিল আ.লীগ নেতার মরদেহ


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি ধানখেতের ড্রেনের পাশ থেকে কামরুল ইসলাম (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি নাচোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ধানখেতের একটি ড্রেনের পাশে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মরদেহের পাশে একটি বদনা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ধানখেতে বাথরুম করতে গিয়েছিলেন এবং সেখানেই মারা যান। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ৪৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…