শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

সভায় ৭০ জন আনসার সদস্য ও ৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের যুবরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

 জেলা প্রশাসক বলেন, বর্তমানে বাল্যবিয়ের হারের দিক থেকে পিরোজপুর জেলা এক নম্বরে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দ্বিতীয় নম্বরে রয়েছে। এত প্রচার-প্রচারণার পরও কমছে না বাল্যবিয়ে। কাজেই পরিবার থেকেই সচেতনতার কাজটি শুরু করতে হবে। পিতা-মাতাকে বোঝাতে হবে। কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। সচেতনতার কাজটি আমাদের যুবসমাজ ভালোভাবে করতে পারবেন। আনসার সদস্যরা জানতে পারেন কোন বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে, যখনই জানতে পারবেন তখনই প্রশাসনকে জানাবেন।

স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ইউনিসেফ-বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ। মুক্ত আলোচনায় সহকারী জেলা তথ্য অফিসার আব্দুল আহাদসহ অন্যরা অংশ নেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…