রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার ড্রেন থেকে ৪টি পরিত্যক্ত ককটেল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কার্যালয়ের একটি ড্রেন থেকে চারটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার  সকাল ৯টার দিকে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা একটি ড্রেন থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, শনিবার সকালে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা পানি নামার একটি ড্রেন পরিষ্কার করতে গিয়ে ককটেল দেখতে পায় পরিচ্ছন্নতাকর্মীরা। পরে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলগুলো উদ্ধার করেছে। তবে উদ্ধার ককটেলগুলো পরিত্যক্ত।

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। সকাল থেকেই বাইরে থাকায় এমন কোনো তথ্য নেই আমার কাছে।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৯ ঘন্টা ৩৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…