রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সদরে বোরো বীজ পাচ্ছেন ২০২০ জন কৃষক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ পাচ্ছেন ২০২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে এই ধান বীজ বিতরণ করা হচ্ছে। আজ সোমবার বিতরণ শেষ হবে।

রবিবার বিকেলে এই বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। প্রত্যেক কৃষককে ২ কেজি করে এই বীজ দেয়া হচ্ছে।

উদ্বোধনকালে সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বীন জামান জানান, এই বীজ থেকে প্রতি বিঘায় ৪০ মণের উপর ধান উৎপন্ন হয়। বীজতলায় চারার বয়স ২৫-৩০ দিন এবং রোপণের পর ধান পাকার সময়কাল ১৩০-১৩৫ দিন।

উপজেলা কৃষি অফিস আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এলিজা খাতুন, অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিমসহ অন্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৯ ঘন্টা ৩২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…