সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস/২০২৪ পালিত হয়েছে।

আজ ৯ ডিসেম্বর সোমবার উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের বিভিন্ন নারী সমিতির সদস্য ও স্থানীয় সুশিল সমাজের সদস্যদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দূর্ণীতি দমন কমিশনের পতাকা উত্তোলণ করা হয়। পরে সকলের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে একটি দূর্ণীতি বিরোধী মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”-শীর্ষক প্রতিপাদ্যের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নূরুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির আজম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…