শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোমস্তাপুর এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা, দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা। উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলি। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই সিদ্দিক কামাল, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর আজিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন প্রমুখ।

অপর দিকে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উপজেলার পর্যায়ে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…