রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আজ বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মহানন্দা নদীর তীরের রেহাইচর এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।

ওই যুদ্ধে ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর শত্রু বাহিনীর ১৮টি ট্রেঞ্চ এবং ২০ থেকে ২২টি বাংকার ধ্বংস করে সাহসিকতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় শত্রু বাহিনীর একটি গুলি এসে লাগে তার কপালে। সেখানেই তিনি শাহাদাতবরণ করেন।

মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবরণের পর আর কোনো যুদ্ধ হয়নি চাঁপাইনবাবগঞ্জে। ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।

এদিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী সোমবার রেহাইচরে শাহাদাতস্থলে পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া করা হবে। এ ছাড়া সোনামসজিদ প্রাঙ্গণে সমাধিস্থলের কাছে দোয়া ও আলোচনাসভার আয়োজন করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৯ ঘন্টা ৩২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…