রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজের তিন দিন পর তিন শিক্ষার্থী উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দৃষ্টিনন্দন পার্কে চলমান ইসলামী মাহফিলের গেট থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নূরুল কাদির সৈকত।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় ওই শিশুদের তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। সময়মতো মাদরাসা না যাওয়ায় শিক্ষকদের ভয়ে তারা তিন দিন ঘোরাঘুরি করে পার করেছে বলে জানা যায়।

শিক্ষার্থী তিনজন হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো. শাহলালের ছেলে মো. আবদুল্লাহ (১২), মো. আজিজুল ইসলামের ছেলে মো. শাহীন আলী (১৩) ও মো. কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)। তারা চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নূরুল কাদির সৈকত বলেন, ঘটনা জানার পরই পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। জিডি হবার পর তৎপরতা বাড়িয়ে শিক্ষার্থী তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৯ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…