শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাখেরআলী সীমান্তে ভারতীয় গরুসহ আটক ৩


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী সীমান্তবর্তী গোয়ালডুবি ঘাট এলাকা থেকে চোরাইপথে আনা ৩টি ভারতীয় গরুসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

গতকাল সোমবার সকাল পৌনে ৭টার দিকে নিয়মিত টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনার কথা জানা যায়।

এর প্রেক্ষিতে টহলদল গতকাল সোমবার সকাল পৌনে ৭টার দিকে টহল দল সেখানে অভিযান চালায়। এসম টহল দল ৩ জন ব্যক্তিকে ৩টি গরুসহ আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে।

আটককৃতরা হলো- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাকিদুর রহমান (৩৫), বেলপাড়ার মো. সোনাউদ্দির ছেলে মো. শাহিদুল ইসলাম (৩৫) ও জেলার শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর বাদশাপাড়ার শফিকুল ইসলামের ছেলে মো. আব্দুল করিম (৩০)। এসময় তাদের কাছ থেকে চোরাইপথে আনা ৩টি ভারতীয় গরু আটক করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…