রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে বড়দিন উদযাপন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গতকাল বুধবার প্রার্থনা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হয়েছে।

বেলা ১১টার দিকে সদর উপজেলার আমনুরা লুথারেন মিশনে কেক কেটে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছিমিনা খাতুন, মিশনটির ফাদার রেভারেন সুবান কিসুক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক হিংগু মুর্মুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলার গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বড়দিন উদযাপিত হয়। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, পুলিশ সুপার রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম রহনপুর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন।

রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের ফাদার সুশান্ত কস্তা বলেন, শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করা হচ্ছে। আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক লুইস টুডু বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় খ্রিষ্টযোগ, ওই দিন দিবাগত রাত ১২টা ১ মিনিটে যিশুর জন্মের প্রার্থনা ও সকালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী রহনপুর রাঙ্গামাটিয়া মাঠে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ২৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…