সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জোড়া খুনের ঘটনায় মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে রাকিবকে নিস্বার্থ মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাধীন ফতেপুর ইউনিয়ন মল্লিকপুর মহাসড়কে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনগণ ২৭ ডিসেম্বর বিকাল ২.৩০ মিনিটের সময় এক  বিশাল মানববন্ধন এর আয়োজন করেন ।

উক্ত মানববন্ধনে রাকিবকে গ্রেপ্তারের প্রতিবাদে বক্তব্য রাখেন মোঃ আবু বকর বাংলাদেশ যুব দল ফতেপুর ইউনিয়ন শাখা সাবেক সভাপতি। ফিরোজ কবির সুমন ( বিএনপির অন্যতম সংগ্রামী প্রভাবশালী  নেতা মৃত জনাব সাদির আহমেদ ভুলুর ছেলে) রহনপুর রিয়াজউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ইসমে আজম সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফতেপুর ইউনিয়ন শাখা। মোঃ জাহাঙ্গীর আলম সহ সভাপতি যুবদল ফতেপুর ইউনিয়ন।আল আমিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও এলাকাবাসী ।

উক্ত মানববন্ধনে রাকিবের মুক্তি চেয়ে তার পরিবারের সদস্যরা পুলিশকে ঘিরে নানান অভিযোগ করে বলেন এস আই আলমগীর জোড়া খুনের ব্যাপারে তথ্য লাগবে বলে গত রবিবার ২৩-১২-২৪ ইং রাত ২ দুইটার সময় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আগামী সাত দিনের মধ্যে রাকিব কে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ও থানা ঘেরাও করতে বাধ্য হব।

মানববন্ধনে রাকিবের মুক্তি চেয়ে আরো বলেন পুলিশ মোটা অংকের ঘুষ খেয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে হয়রানি করছে। রাকিব একজন খেলাধুলা প্রিয় ব্যক্তি বিড়ি সিগারেট পর্যন্ত খাই না। রাকিব জোড়া খুনের বিষয়ে অভিযুক্ত অত্র এলাকায় একটি লোকও বলতে পারবে না। ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এস আই আলমগীর সহ থানা পুলিশের সাথে রাকিব ও উপস্থিত ছিলেন তাহলে নিরপরাধ রাকিব কে কিভাবে পুলিশ গ্রেফতার করে ।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…