রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৫ আগস্টের পর অফিস-আদালতে ঘুস-দুর্নীতি বেড়েছে - আব্দুল ওয়াহেদ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ৫ আগস্ট গণতন্ত্র ও স্বাধীনতা অর্জনের পর ঘুস-দুর্নীতি আরও বেড়েছে। জেলার কাস্টমস, রাজস্ব, এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসসহ প্রশাসনের বিভিন্ন অফিসে এমন পরিস্থিতি লক্ষ্য করছেন বলে মন্তব্য করেছেন জেলায় ব্যবসায়ীদের প্রধান সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

গতকাল শনিবার দুপুরে চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

আব্দুল ওয়াহেদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক পরিচালক। পাশাপাশি তিনি ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় আব্দুল ওয়াহেদ বলেন, ৫ আগস্ট অনেক রক্ত, ত্যাগ-তিতিক্ষার পর এদেশের গণতন্ত্র ও স্বাধীনতা অর্জন করেছি। আগামী নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা নিয়ে আমরা হতাশাগ্রস্ত। আমাদের জেলায় ৫ তারিখের পর যে ঘুস-দুর্নীতি বন্ধ হওয়া উচিত ছিল, তা বন্ধ হয়নি। কাস্টমস, রাজস্ব, এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসসহ প্রশাসনের বিভিন্ন অফিসে আমরা লক্ষ্য করেছি আগের তুলনায় ঘুস দুর্নীতি অনেক বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এত রক্তক্ষয়, এত ত্যাগের বিনিময়ে আমাদের এ অর্জনকে যারা এই ঘুস-দুর্নীতি দিয়ে নষ্ট করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নেমে আসার অনুরোধ করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, ব্যবসায়ী নেতা আব্দুল আওয়ালসহ অন্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ১৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…