রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দৈনিক জনবাণীর সম্পাদকসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন


মুনিরুল ইসলাম মুনির

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কোর্ট চত্বরে চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ। চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়নের সভাপতি নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক নাগরিক টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী এবং এবং সাংগঠনিক সম্পাদক ডিবিসি টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম,  চাঁপাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি জমশেদ আলী, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা। সঞ্চালনা করেন দেশ টিভি দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলন। জাতীয় দৈনিক আমার আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু, গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আক্তার, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। এছাড়া উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন রাজধানীর বাংলামোটরে সন্ত্রাসীরা আতর্কিত হামলা চালিয়ে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম (শফিক) ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন মাল্টিমিডিয়ার সম্পাদক আতোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি বসির হোসেন খানের উপর সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আতর্কিত হামলা চালায়।

এ ঘটনাটি যারাই ঘটিয়ে থাকুক না কেন, জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবী জানান

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…