রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বাল্য বিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় প্রথম আলো বন্ধুসভা এই সংলাপের আয়োজন করে।

গ্রামের একটি আমবাগানে অনুষ্ঠিত এ সংলাপে নারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, নাফিসা আনজুম, মাশরুফা খাতুন, নাফিউল ইসলাম।

আরাফাত মিলেনিয়াম বলেন, সারাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ের হার অনেক বেশি। বাল্যবিয়ে রোধে দরকার জনসচেতনতা। এ লক্ষ্যে ইতোমধ্যে বন্ধুসভা নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। যার মধ্যে ছিল গম্ভীরা গান, নাটক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, উঠান বৈঠক, আলোচনা সভা।

অংশগ্রহণ করা নারীরা বাল্য বিয়ে প্রতিরোধে ভূমকিা রাখার প্রতিশ্রুতি দেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…