সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে বুরো বাংলাদেশ এনজিওর শীতবস্ত্র বিতরণ


গোমস্তাপুর প্রতিনিধি

 দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়।

তখন খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্য প্রবাহের কনকনে শীত, ঘন কুয়াশা আর শীতল হাওয়া এই সব অসহায় মানুষের কষ্টকে আরও বাড়িয়ে তুলেছে।

হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব।

এটি অন্যতম একটি ইবাদত ও বটে। এমন কনকনে শীতে অসহায় মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানো চেয়ে আনন্দের আর কী হতে পারে। শীতার্ত মানুষের কষ্ট লাগবে এগিয়ে আসার মাধ্যমে রহনপুর এরিয়া ব্যুরো বাংলাদেশ এনজিওর রচিত করলো মানবিক সেতুবন্ধন।

রহনপুর এরিয়া বুড়ো বাংলাদেশ এনজিও অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে তাদের জীবনে এনে দিল এক টুকরো সুখ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে রহনপুরে আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রহনপুর এরিয়া বুরো বাংলাদেশ এনজিও।

বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাঈদ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, বুরো বাংলাদেশ রহনপুরের এলাকা ব্যবস্থাপক ছানোয়ার হোসেন ।

এই শীতে শীতবস্ত্র পেয়ে খুশি এক বৃদ্ধা দেলু বেগম জানান এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বুরো বাংলাদেশের কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না।

বুরো বাংলাদেশ রহনপুর এলাকা ব্যবস্থাপক ছানোয়ার হোসেন বলেন, ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বুরো বাংলাদেশ এনজিও পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…