সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী রিতা গাঁজাসহ গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুর্ধর্ষ মাদক ব্যাবসায়ী রিতা (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে রিতা বেগমের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোসা. রিতা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মো. রবিউল শেখের মেয়ে।

সদর মডেল থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ জানতে পারে যে, বারঘরিয়া কাজিপাড়া এলাকায় প্রকাশ্যে মাদকের বেচাকেনা চলছে। পরে সদর মডেল থানার এসআই এনামুল ও এএসআই সামিউর ইসলামের নেতৃত্বে কাজিপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এই সময় পুলিশ দেখে বাড়ির অনান্য মাদকব্যাবসায়ী রবিউল, শিরিন পালিয়ে যায় ও রিতা মাদক বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে এবং তার দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া তথা ২৫০ গ্রাম মাদক গাঁজা জব্দ করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করছেন একটি সংঘবদ্ধ চক্র। তার প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং সেই সংঘবদ্ধ চক্রের মাদক ব্যাবসায়ী রিতাকে গ্রেফতার করা হয়েছে। পরে সদর থানায় মাদক আইনের ৩৬(১) ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া সংঘবদ্ধ চক্রের অনান্য মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান ওসি রইস উদ্দিন।

উল্লেখ্য, রিতা বেগমের পরিবার তথা তার পিতা ও মাতা রবিউল শেখ ও শিরিন বেগম বারোঘরিয়া কাজিপাড়া এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যাবসায়ী

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…