রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (যাত্রীবাহী) নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর-খোসালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নব নির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আবু হাসিব, অ্যাডভোকেট শামসুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের কামাল, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাথী এন্টার প্রাইজের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহফুজুর রহমান।

এরআগে সদ্য বিদায়ি বছরের ৩১ ডিসেম্বর বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রউফ যুলমাত নির্বাচিত হন। নতুন এই কমটির সদস্য মোট ১৩জন। নবনির্বাচিতরা আগামী দুবছর যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নকে নেতৃত্ব দেবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ১২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…