শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টায় জেলাশহরের শান্তিমোড় এলাকায় এনজিও ফেডারেশন (এফএনবি) এসব কম্বল বিতরণের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

চাঁপাইনবাবগঞ্জে এফএনবি’র সভাপতি ও আরএসডিএফ’র নির্বাহী মো. মঞ্জুরুল ইসলাম বাবু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্র্যাক’র জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, বুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক আরিফুজ্জামান তালুকদারসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ।

মো. মঞ্জুরুল ইসলাম বাবু খান জানান, বিভিন্ন এলাকার ছিন্নমূল, দরিদ্র রিকশা ও ভ্যানচালক, বস্তিবাসীসহ অতিদরিদ্রদের মধ্যে ৫৭০টি কম্বল বিতরণ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…