শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সিসিডিবি-এমএফপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবির কার্যালয়, শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে সিসিডিবি-এমএফপির উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। জেলা শহরের স্বরূপনগরে সিসিডিবির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, সিসিডিবি-এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১০০ জন অসহায় ও প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এদিকে চাঁপাইনবাবগঞ্জেন শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শিবগঞ্জ পৌর মার্কেটের তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালযে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে সংগঠনের দুস্থ সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।

এ সময় সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মো. আকবর হোসেন, কোষাধ্যক্ষ একরামুল রেজাসহ অন্য সদস্য্যরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…